শিরোনাম

শাহবাগে জিপ গাড়ি ফুটপাতে, ২ নারী নিহত

নিউজ ডেস্ক : রাজধানীর শাহাবাগ এলাকায় একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায়। এ ঘটনায় ফুটপাতে থাকা দুই নারী নিহত হয়েছেন।

নিহত দুজন হলেন হাসিনা (৩০) ও শাহেরা (৪০)। সোমবার দিবাগত রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শাহাবাগ থানার এসআই ফিরোজ আলম দুই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, কালো রংয়ের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতের ওপরে উঠে গেলে ঘটনাস্থলে হাসিনা নিহত হন। এতে আহত হন সাথিয়া ও শাহেরা নামে অপর দুই নারী। আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক শেষ রাতের দিকে শাহেরাকে মৃত ঘোষণা করেন।

আহত সাথিয়া ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে এখনও চিকিৎসাধীন।

basic-bank

Be the first to comment on "শাহবাগে জিপ গাড়ি ফুটপাতে, ২ নারী নিহত"

Leave a comment

Your email address will not be published.


*