শিরোনাম

শাহরুখের নতুন ছবি ‘রইস’ নিয়ে বিতর্ক!

নিউজ ডেস্ক : শাহরুখ খানের নতুন ছবি ‘রইস’ আইনি ঝামেলায় পড়েছে। ধর্মীয় ভাবনায় আঘাত হানতে পারে এমন আপত্তিকর দৃশ্য ছবিতে আছে বলে ছবির পরিচালক ও প্রযোজকের বিরুদ্ধে দিল্লির ময়ূর বিহার থানায় অভিযোগ দায়ের করল দেশটির একটি শিয়া গোষ্ঠী।
দৃশ্যগুলি ছবি থেকে ছেঁটে ফেলতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সেন্সর বোর্ডকেও চিঠিও দিয়েছে তারা।
অভিযোগে বলা হয়েছে, মহরমের দৃশ্যে মিছিলে আলামে নিয়ে যাওয়ার সময় তার উপর দিয়ে লাফিয়ে যেতে দেখা গেছে শাহরুখকে। ধর্মীয় ভাবনা নিয়ে এরকম সস্তা মনোরঞ্জন মেনে নেওয়া যায় না। এ ব্যাপারে শাহরুখ এবং ছবির বাকি কলাকুশলীদের অবিলম্বে ক্ষমা চাইতে হবে। ছবি থেকে দৃশ্যটি বাদ না দিলে দেশজুড়ে প্রতিবাদ গড়ে তোলা হবে।

basic-bank

Be the first to comment on "শাহরুখের নতুন ছবি ‘রইস’ নিয়ে বিতর্ক!"

Leave a comment

Your email address will not be published.


*