শিরোনাম

শাহরুখের বিয়ের রজতজয়ন্তী

নিউজ ডেস্ক : ১৯৯১ সালের ২৫ অক্টোবর বিয়ে করেন বলিউডের কিং খান শাহরুখ। এ বছর তার বিয়ের রজতজয়ন্তী পূর্ণ হচ্ছে। এ উপলক্ষটি কীভাবে শাহরুখ উদযাপন করবেন-এখন এ নিয়েই শুরু হয়েছে জল্পনা। ঘনিষ্ঠ সূত্রের খবর, যেভাবেই উদযাপন হোক না কেন, একটা বড় মাপের পার্টি যে হচ্ছে, এ বিষয়ে নিশ্চিত তারা।

ওই পার্টিতে শাহরুখ-গৌরির সার্কেলের কাছের লোকজন উপস্থিত থাকবেন। আর এ পার্টির মূল দায়িত্ব থাকবে শাহরুখপত্নী গৌরির হাতেই। ব্যস্ততার কারণে শাহরুখ বরাবরই এসব দায়িত্ব এড়িয়ে যান। কিন্তু আত্মীয়-স্বজনের, বন্ধুদের খাতির যত্নে গৌরি বেশ দক্ষ।

একদিকে দিওয়ালি, অন্যদিকে বিয়ের রজতজয়ন্তী। বেশ জমকালো আয়োজন শাহরুখ করতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে পর্তুগালের লিসবনে ইমতিয়াজ আলীর পরিচালনায় ‘রিং’ ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত শাহরুখ। জানা গেছে, শ্যুটিং বন্ধ করে খুব দ্রুতই মুম্বাইয়ের উদ্দেশ্যে উড়াল দেবেন কিং খান।

 

basic-bank

Be the first to comment on "শাহরুখের বিয়ের রজতজয়ন্তী"

Leave a comment

Your email address will not be published.


*