শিরোনাম

শাহরুখের সঙ্গে রসায়ন, মুখ খুললেন প্রিয়াঙ্কা

নিউজ ডেস্ক : সঞ্জয় লীলা বনসালির পরবর্তী ছবিতে দেখা যাবে শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়াকে। সেই নিয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কা।

জানালেন, সঞ্জয় লীলা বনসালির সঙ্গে তিনি দেখা করেছেন। কিন্তু ছবি নিয়ে কোনো কথা হয়নি।
প্রিয়াঙ্কা বলেছেন, “এই খবরের কোনো সত্যতা নেই। হ্যাঁ আমি বনসালিজির সঙ্গে দেখা করেছি। আমরা কাজ নিয়ে সব সময় কথা বলি। আমি ওনার ফ্যান। আমি সব সময় ওনার সঙ্গে কাজ করব যদি উনি আমার সঙ্গে কাজ করতে ইচ্ছুক থাকেন। ”

কবি ও লিরিসিস্ট সাহির লুধিয়ানভির জীবন নিয়ে বনশালি তৈরি করবেন। ছবির নাম গুস্তাখিয়াঁ। লুধিয়ানভির চরিত্রে অভিনয় করার জন্য ইরফান খান ও ফাওয়াদ খানের নাম শোনা যাচ্ছিল। কিন্তু সংবাদমাধ্যমে প্রকাশ বনসালি নাকি এর মধ্যেই শাহরুখ খানের সঙ্গে দেখা করেছেন। শাহরুখকে স্ক্রিপ্টও পড়তে দিয়েছেন বনসালি। সূত্রের খবর, ছবিতে একাধিক কবিতা থাকবে। শাহরুখ সাহিরের অনেক গজল পড়বেন।

তবে শাহরুখ এখনও গুস্তাখিয়াঁর জন্য সই করেননি। তবে চিত্রনাট্য তার ভালো লেগেছে। ছবিটি নিয়ে বনসালি ও শাহরুখ অনেক আলোচনাও করছেন।

প্রিয়াঙ্কা চোপড়া এখন ভারতেই আছেন। শোনা গেছে, তিনিও বনসালির সঙ্গে ছবিটি নিয়ে আলোচনা করছেন। সম্ভবত ছবির নায়িকা হিসেবে প্রিয়াঙ্কাকেই দেখা যেতে চলেছে। সাহিরের সঙ্গে কবি ও ঔপন্যাসিক অমৃতা প্রীতমের সম্পর্ক নিয়ে তৈরি হবে গুস্তাখিয়াঁ। প্রিয়াঙ্কাকে সম্ভবত অমৃতার চরিত্রে দেখা যাবে।

basic-bank

Be the first to comment on "শাহরুখের সঙ্গে রসায়ন, মুখ খুললেন প্রিয়াঙ্কা"

Leave a comment

Your email address will not be published.


*