শিরোনাম

শাড়ি পরে গাড়ি নিয়ে রাজধানীর রাস্তায় বার্নিকাট

নিউজ ডেস্ক : ঈদের ছুটিতে পাল্টে গেছে চিরচেনা ঢাকার দৃশ্যপট। রাস্তায় নেই অতিরিক্ত গাড়ির চাপ, সেই সঙ্গে উধাও মানুষের কোলাহলও। এমন ফাঁকা রাস্তায় ঈদের পরের দিন শাড়ি পরে গাড়ি নিয়ে বের হয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।

বুধবার স্থানীয় সময় দুপুর তিনটায় ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভেরিফাইড ফেসবুক ফ্যান পেইজ থেকে এমন ছবিই প্রকাশ করা হয়েছে।

ছবিতে দেখা গেছে, বাঙালির ঐতিহ্যের পোশাক শাড়ি পড়ে গাড়ির চালকের আসনে বসে আছেন যুক্তরাষ্ট্রের এই রাষ্ট্রদূত। ছবির ক্যাপশনে জানানো হয়েছে, শুধু ঢাকাতেই শাড়ি পরে গাড়ি চালাননি বার্নিকাট। নিজ দেশের রাজধানী ওয়াশিংটনেও এমনটা করেছেন তিনি।

basic-bank

Be the first to comment on "শাড়ি পরে গাড়ি নিয়ে রাজধানীর রাস্তায় বার্নিকাট"

Leave a comment

Your email address will not be published.


*