নিউজ ডেস্ক : গাজীপুরের টঙ্গী কলেজ গেট এলাকায় ফুটওভার ব্রিজরে দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে কয়েকশ শিক্ষার্থী মহাসড়কে নেমে প্রায় ১ ঘণ্টা অবরোধ করে রাখে। পরে ওই সড়কে সকল যান চলাচল বন্ধ হয়ে যায়।
টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন জানান, সোমবার সকালে টঙ্গী কলেজ গেট এলাকায় কয়েক স্কুল-কলেজের শিক্ষার্থীরা মহাসড়কের ওপর ফুট ওভার ব্রিজরের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ। পরে ওই সড়কে প্রায় ১ ঘণ্টা সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বললে তারা স্বাভাবিক হয়। এক পর্যায়ে তারা চলে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। এঘটনায় কোনো ভাংচুর এবং অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
শিক্ষার্থীদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

Be the first to comment on "শিক্ষার্থীদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ"