শিরোনাম

‘শিগগিরই সৌদি আরবে স্বাভাবিক প্রক্রিয়ায় কর্মী প্রেরণ করা সম্ভব হবে’

নিউজ ডেস্ক : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, খুব শিগগিরই সৌদি আরবে আগের মতই স্বাভাবিক প্রক্রিয়ায় কর্মী প্রেরণ করা সম্ভব হবে।
তিনি বলেন, চলতি বছরের আগস্ট থেকে সৌদি আরবের শ্রমবাজার সকল শ্রেণীর কর্মী প্রেরণের জন্য উন্মুক্ত করা হয়েছে।

তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য সেলিম উদ্দিনের এক প্রশ্নের জবাবে একথা বলেন।
মন্ত্রী বলেন, ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র সৌদি আরবের সাথে বর্তমানে বাংলাদেশের অত্যন্ত সুসম্পর্ক রয়েছে। এছাড়া সৌদি আরব বাংলাদেশের প্রধান শ্রমবাজার হিসেবে বিবেচিত। বর্তমান সরকারের অব্যাহত শ্রম কূটনৈতিক প্রচেষ্টার ফলে সৌদি আরবের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ২০১৫ সালের ৮ থেকে ১১ ফেব্র“য়ারি বাংলাদেশ সফর করেন। সফরকালে সৌদি আরবের সঙ্গে গৃহকর্মের পেশায় কর্মী প্রেরণের বিষয়ে দু’দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
তিনি বলেন, এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের ৪ থেকে ৬ জুন একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সৌদি আরব সফর করেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি বাদশাহ এবং সৌদি সরকারের শ্রমমন্ত্রীসহ দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ থেকে অধিক হারে কর্মী নিয়োগের বিষয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বলেন, তার নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সৌদি আরব সফর করে সেখানে বাংলাদেশ থেকে অধিক হারে কর্মী নিয়োগসহ আরো মহিলা কর্মী প্রেরণের জন্য ফলপ্রসূ আলোচনা হয়। এরই ধারাবাহিকতায় চলতি বছরের ৩ থেকে ৪ এপ্রিল পর্যন্ত যৌথ কারিগরী কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় আলোচনার প্রেক্ষিতে প্রত্যেক মহিলা কর্মীর বিপরীতে তাদের একজন নিকটাত্মীয় এবং দু’জন মহিলা কর্মীর বিপরীতে ১ জন পুরুষ কর্মী সৌদি আরবে যেতে পারবেন।
তিনি বলেন, সৌদি আরবে পুরুষ কর্মী প্রেরণের ক্ষেত্রে রিক্রুটিং এজেন্সির সার্ভিস চার্জসহ বিমান ভাড়া, পাসপোর্ট, স্বাস্থ্য পরীক্ষা, ভিসা ফি ও অন্যান্য খরচ বাবদ সর্বোচ্চ ১ লাখ ৬৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

basic-bank

Be the first to comment on "‘শিগগিরই সৌদি আরবে স্বাভাবিক প্রক্রিয়ায় কর্মী প্রেরণ করা সম্ভব হবে’"

Leave a comment

Your email address will not be published.


*