নিউজ ডেস্ক : মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথে আজ বৃহস্পতিবার ভোর ৫টা থেকে নৌকা, লঞ্চ, ফেরিসহ সব ধরনের নৌ চলাচল বন্ধ রয়েছে। পারাপারের অপেক্ষায় দুই পারে তিন শতাধিক যানবাহন দাঁড়িয়ে।
এতে দুর্ভোগ পোহাচ্ছে যাত্রীরা। সকাল সোয়া ৯টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত নৌ চলাচল শুরু হয়নি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থার (বিআইডাব্লিউটিসি) ব্যবস্থাপক গিয়াসউদ্দিন পাটোয়ারির ভাষ্য, ঘন কুয়াশার কারণে নৌ চলাচল বন্ধ। নদীর মাঝখানে পাঁচটি ফেরি আটকে আছে। কুয়াশা কাটলে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে তারা আশা করছেন।

Be the first to comment on "শিমুলিয়া-কাওরাকান্দি নৌপথে চলাচল বন্ধ"