শিরোনাম

শীতের রাতে তাহসান-ভাবনার ‘বরষা’

নিউজ ডেস্ক : চারদিকে কনকনে শীতের হিমশীতল বাতাস বইছে। এর মধ্যেই চলছে ‘বরষা’ চলচ্চিত্রের শুটিং। রাতের বেলা কৃত্রিম বৃষ্টিতে ভিজে এবং শীতল বাতাসের মধ্যে শুটিংয়ে অংশ নিচ্ছেন চলচ্চিত্রটির অভিনয়শিল্পীরা।

নির্মাতা অনিমেষ আইচ জানান, এটা একটা বৃষ্টিমুখর রাতের গল্প। তিন রাত বৃষ্টির মধ্যেই চলছে শুটিং। আর কৃত্রিম এই বৃষ্টিতে ভিজছেন ছবিটির অভিনয়শিল্পী তাহসান ও ভাবনা। শুটিং চলছে ময়মনসিংহে।

এরই মধ্যে অনেকেই জেনে গেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বরষা’ নির্মাণ করছেন অনিমেষ আইচ। গত শুক্রবার রাত থেকে শুটিং শুরু হয়েছে। চলচ্চিত্রটির মূল চরিত্রে অভিনয় করছেন আশনা হাবিব ভাবনা ও তাহসান।

নির্মাতা সূত্রে জানা গেছে, আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত দৃশ্যধারণ চলবে ময়মনসিংহে। তারপর পুরো শুটিং ইউনিট ফিরে আসবে ঢাকায়। সবকিছু ঠিক থাকলে আগামী ভালোবাসা দিবসে সিনেমাটি মুক্তি পাবে।

এদিকে অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’ ছবিটি এখন মুক্তির অপেক্ষায় রয়েছে। পূর্ণদৈর্ঘ্যের এই ছবিটিতে ভাবনার সঙ্গে জুটি বেঁধেছেন কলকাতার নায়ক পরমব্রত। এরই সিনেমাটিকে ঘিরে দারুণ আগ্রহ তৈরি হয়েছে দর্শকের মধ্যে।

পূর্ণদৈর্ঘ্য ‘ভয়ংকর সুন্দর’ মুক্তি নিয়ে যখন সবার অপেক্ষা তখন ভাবনা ব্যস্ত রয়েছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বরষা’ নিয়ে।

basic-bank

Be the first to comment on "শীতের রাতে তাহসান-ভাবনার ‘বরষা’"

Leave a comment

Your email address will not be published.


*