নিউজ ডেস্ক : আগামীকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চলবে পরীক্ষা। এতে এক হাজার ৭৪৫ আসনের বিপরীতে ভর্তি লড়াইয়ে অংশ নেবে ৯০ হাজার ৪২৭ জন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৮৭টি কেন্দ্রে পরীক্ষা হবে। ক্যাম্পাসের বাইরে কেন্দ্র রয়েছে ২৯টি। ভর্তি পরীক্ষার আসন বিন্যাস বিশ্ববিদ্যালয়ের admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে জানা যাবে।
শুক্রবার ঢাবি ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা

Be the first to comment on "শুক্রবার ঢাবি ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা"