শিরোনাম

শ্যাম্পুর বিজ্ঞাপনে প্রিয়াঙ্কা–সেলেনা জুটি

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক স্তরেও এখন বেশ জনপ্রিয় প্রিয়াঙ্কা চোপড়া। ‘‌কোয়ান্টিকো’‌র পর ‘‌বেওয়াচ’‌ নামের একটি হলিউডের সিনেমায়ও তাঁকে দেখা যাবে।

সেই সঙ্গেই এবার তাঁর মুকুটে নয়া পালক। প্যান্টিন নামের একটি জনপ্রিয় ব্র‌্যান্ডের বিজ্ঞাপনে প্রিয়াঙ্কাকে দেখা যাবে বিখ্যাত হলিউড তারকা সেলেনা গোম্‌সের সঙ্গে। সেলেনা একজন বিখ্যাত গায়িকা এবং অভিনেত্রী। প্রিয়াঙ্কাও সম্প্রতি গান গেয়ে চমকে দিয়েছেন ভক্তদের। তাঁদের দুজনের এই মিলকেই সম্ভবত নজরে রেখেছেন প্যান্টিন কর্তৃপক্ষ। প্রিয়াঙ্কার ম্যানেজার ইনস্টাগ্রামে এই সুখবর জানান ভক্তদের। প্রিয়াঙ্কার ছবি দিয়ে অঞ্জুলা আচার্য জানিয়েছেন, ম্যানেজার হিসেবে তিনি গর্বিত। হলিউড থেকে ঘরের মেয়ের ঘরে ফেরার অপেক্ষায় ছিল বলিউড। সম্প্রতি ভারতে এসেছেন প্রিয়াঙ্কা। একটি জনপ্রিয় অ্যাওয়ার্ড শো–তে তাঁকে দেখাও গেছে। বহুদিন পর মুম্বই ফেরায় তাঁর থেকে জানতে চাওয়া হয়েছিল ঘরে ফিরে প্রথম কী করেছেন তিনি। প্রশ্নের উত্তরে প্রিয়াঙ্কা জানিয়েছেন, তিনি মুম্বইয়ের হাওয়ায় নিঃশ্বাস নিয়েছেন। ‌- আজকাল

basic-bank

Be the first to comment on "শ্যাম্পুর বিজ্ঞাপনে প্রিয়াঙ্কা–সেলেনা জুটি"

Leave a comment

Your email address will not be published.


*