শিরোনাম

শ্রদ্ধার উপর ঘড়ি ব্যবহারে নিষেধাজ্ঞা!

নিউজ ডেস্ক : শুটিং সেটে মোবাইল ও ঘড়ি ব্যবহার করতে পারবেন না শ্রদ্ধা কাপুর। তার উপর এমনই নির্দেশ জারি করা হয়েছে। আর শ্রদ্ধাও নাকি বিনা প্রতিবাদে মেনে নিয়েছেন সেই নির্দেশ। কুখ্যাত সন্ত্রাসী দাউদ ইব্রাহীমের বোন হাসিনা পার্কারের বায়োপিকে অভিনয় করছেন শ্রদ্ধা কাপুর।

‘হাসিনা’ ছবির সেটে ঢোকার পরই শ্রদ্ধাকে নিজের মোবাইল ও ঘড়ি ত্যাগ করতে হয়। তবে শুধু শ্রদ্ধা নন, সেটে ঢোকার পর সমস্ত অভিনেতা, অভিনেত্রী, এমনকি জুনিয়র আর্টিস্টদের উপরেও এই নির্দেশ জারি করা হয়। গাড়িতে বা মেক আপ ভ্যানে সবাইকে মোবাইল রেখে আসতে হয়।

এর আগে শুটিংয়ের সময় মোবাইল নিয়ে অনেক সমস্যা তৈরি হয়েছে। ‘হাসিনা’ ছবিটি সত্তর থেকে নব্বই দশকের পটভূমিকায় তৈরি হচ্ছে। সেই সময়ের হিসেবে সেট নির্মাণ করা হয়েছে। শিল্পীরা যখন শট দিচ্ছিলেন, পকেট থেকে মাঝেমধ্যেই উঁকি মারছিল মোবাইল। কখনও মোবাইলের জায়গাটি এমনভাবে ফুটে উঠছিল ক্যামেরায়, যে নির্ভুল শট নেওয়া যাচ্ছিল না। আর এজন্যই এই ব্যবস্থা। ছবির জন্য নকল ঘড়ি আনা হয়েছে। সেগুলি দেখতে সত্তর দশকের ঘড়ির মতো।

 

basic-bank

Be the first to comment on "শ্রদ্ধার উপর ঘড়ি ব্যবহারে নিষেধাজ্ঞা!"

Leave a comment

Your email address will not be published.


*