নিউজ ডেস্ক : জোহানেসবার্গ টেস্টে শ্রীলঙ্কাকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করতে চায় দক্ষিণ আফ্রিকা। লংকানদের বিপক্ষে প্রথম ২ ম্যাচ জিতে ইতোমধ্যে ২ ম্যাচ সিরিজ জয় নিশ্চিত করেছে প্রোটিয়ারা।
জোহানেসবার্গে আজ সিরিজের তৃতীয় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।
সিরিজের প্রথম ২ টেস্টে অসাধারন পারফরমেন্স করেছে দক্ষিণ আফ্রিকা। পোর্ট এলিজাবেথে প্রথম টেস্ট ২০৬ রানে এবং কেপটাউনে সিরিজের দ্বিতীয় টেস্ট ২৮২ রানের বড় ব্যবধানে জিতে স্বাগতিকরা। ফলে ঘরের মাঠে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশের সুযোগ এখন প্রোটিয়াদের সামনে।
আর এই সুযোগটাই কাজে লাগাতে চাইছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু-প্লেসিস, “প্রতিপক্ষকে হোয়াইটওয়াশের সুযোগ পেয়েছি আমরা। এটি কাজে লাগাতে চাই। সচরাসচর এমন সুযোগ আসে না। শেষ টেস্টটি জিততে মরিয়া দলের সবাই। প্রথম ২ টেস্টের মত খেলতে পারলে, আমাদের কেউই আটকাতে পারবে না। ”
এছাড়া আমলার শততম টেস্ট খেলার রেকর্ড গড়া ম্যাচটি স্মরনীয় করে রাখার কথা বলেছেন ডু-প্লেসিস, “অসাধারণ রেকর্ডের সামনে দাড়িয়ে আমলা। ১০০ টেস্ট খেলা অনেক বড় অর্জন। তার জন্য শুভ কামনা থাকলো। তবে আমাদেরও কিছু কাজ থাকবে। তা হলো জয়। আমরা ম্যাচটি জিততে পারলে আমলার জন্যই স্মরনীয় হয়ে থাকবে। ”
প্রথম ২ টেস্টে বাজে পারফরমেন্স করা শ্রীলঙ্কা, তৃতীয় টেস্টে সাফল্য পেতে মুখিয়ে আছে বলে জানালেন দলের অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ, “প্রথম ২ ম্যাচে আমাদের কোন পরিকল্পনাই কাজে দেয়নি। তাই তৃতীয় ম্যাচে নতুন পরিকল্পনা নিয়ে নামবো আমরা। জয় ছাড়া অন্য কিছু ভাবছি না। বাজেভাবে সিরিজ শেষ করতে চাই না।

Be the first to comment on "শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করতে চায় দক্ষিণ আফ্রিকা"