শিরোনাম

‘শ্রেণিভেদে মাদক গ্রহণ ভিন্ন হয়ে থাকে’

নিউজ ডেস্ক : শিক্ষার্থীরা বেশি ইয়াবা সেবন করে বলে দাবি করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (গোয়েন্দা) নজরুল ইসলাম শিকদার। সোমবার রাজধানীর তেজগাঁওয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, শ্রেণিভেদে মাদক গ্রহণ ভিন্ন হয়ে থাকে। এদের মধ্যে শ্রমিক শ্রেণি সেবন করে গাঁজা। কম বয়সীরা ইয়াবা সেবন করেন। আর প্রাপ্তবয়স্করা মদ পান করেন।
কোন পথে ইয়াবা আসে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ইয়াবা আসে মিয়ানমার হয়ে। আর ইয়াবা আসার নতুন রুট হচ্ছে ভারত। এ সময় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিআইজি সৈয়দ তৌফিক উদ্দিন আহম্মেদ বলেন, ইয়াবা সেবন গত বছরের তুলনায় বেড়েছে। এ ছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, প্রতিরোধ ও উদ্ধার তৎপরতায় আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, দেশে ভিন্ন নামে ফেনসিডিল প্রবেশ করছে। আমরা ল্যাবে পরীক্ষা করে দেখেছি আইকোনিক, কোডেক্স, কোডোকফ ও পাববোকোক এসব নাম ব্যবহার করে ফেনসিডিল দেশে আসছে। সম্মেলনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো এর ডেপুটি ডিরেক্টর মুকুল জ্যোতি চাকমাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন।

basic-bank

Be the first to comment on "‘শ্রেণিভেদে মাদক গ্রহণ ভিন্ন হয়ে থাকে’"

Leave a comment

Your email address will not be published.


*