শিরোনাম

সংসদের সময় নষ্ট না করে, কাজ করুন: রাষ্ট্রপতি প্রণব

নিউজ ডেস্ক : মুদ্রারহিতকরণ প্রসঙ্গে রাজ্যসভা এবং লোকসভায় জারি থাকা অচলাবস্থায় তীব্র বিরক্তি প্রকাশ করলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। বৃহস্পতিবার সাংসদদের উদ্দেশ্য করে রাষ্ট্রপতি বলেন, ‘For God’s sake, do your job.’, দয়া করে নিজেদের কাজ করুন।

১৬ নভেম্বর রাজধানীতে শুরু হয়েছে রাজ্যসভা এবং লোকসভার শীতকালীন অধিবেশন। কিন্তু এখনও পর্যন্ত একদিনও নির্বিঘ্নে চলেনি কোনও একটি অধিবেশন। #NoteBan নিয়ে বচসায় সরকারের সঙ্গে বার বার বচসায় জড়িয়ে পড়েছেন বিরোধীপক্ষের সাংসদরা। ব্যাহত হয়েছে সংসদের সব কাজ। আর এতেই বেজায় ক্ষিপ্ত হয়েছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।

২০১৬ সালের ডিফেন্স এসটেট ডে লেকচারে বক্তৃতা দিতে গিয়ে রাষ্ট্রপতি বিরক্তি প্রকাশ করে বলেন, ‘মানুষ তাঁদের পছন্দের সাংসদকে নির্বাচিত করে এখানে পাঠান যাতে তিনি দেশ এবং মানুষের জন্যে কাজ করতে পারেন। অ্যাজিটেশন দেখানোর জন্যে নয়। সংসদের কাজ বিঘ্নিত করাটা অভ্যাসে পরিণত হয়েছে। ধর্নায় বসতে হলে অন্যকোনও জায়গায় সেই কাজ করতে হবে। সংসদে নয়।

সূত্র: এই সময়

basic-bank

Be the first to comment on "সংসদের সময় নষ্ট না করে, কাজ করুন: রাষ্ট্রপতি প্রণব"

Leave a comment

Your email address will not be published.


*