শিরোনাম

সত্যিই কি আত্মহত্যার চেষ্টা করেছিলেন ঐশ্বরিয়া? হাসলেন অমিতাভ!

নিউজ ডেস্ক : কড়া ডোজের ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন ঐশ্বরিয়া রাই। পারিবারিক সমস্যার জেরেই তিনি নাকি সম্প্রতি নিজের জীবন শেষ করতে চেয়েছিলেন।

গত কয়েক দিন ধরেই সোশ্যাল মিডিয়ায় এই ভুয়া খবর ভাইরাল। গত সোমবার মুম্বাইতে একটি অনুষ্ঠানে অমিতাভের কাছে সরাসরি এই খবরের সত্যতা জানতে চাওয়া হয়। এক সাংবাদিক প্রশ্ন করেন, সত্যিই কি আত্মহত্যার চেষ্টা করেছিলেন ঐশ্বর্যা? অমিতাভের উত্তরের জন্য যখন উপস্থিত সকলে অপেক্ষা করছেন, অমিতাভ প্রশ্নকর্তা সাংবাদিকের দিকে এক ঝলক তাকিয়ে স্মিত হাসেন। তার পর কোনও উত্তর না দিয়েই অন্য প্রসঙ্গে চলে যান।
গত ২ ডিসেম্বর ‘আউটলুক পাকিস্তান’ নামের একটি ওয়েবসাইটে ঐশ্বর্যাকে নিয়ে ওই ভুয়ো খবর প্রথম প্রকাশিত হয়। নির্দিষ্ট কোনও সূত্রের নাম না করে সেখানে সংবাদমাধ্যম থেকে পাওয়া খবর হিসেবে ঐশ্বর্যার আত্মহত্যার চেষ্টার সংবাদটি করা হয়। সেখানে লেখা হয়, পারিবারিক সমস্যা থেকে মুক্তি পেতে বেশ কড়া ডোজের ঘুমের ওষুধ খান ঐশ্বর্যা। তাঁকে অচৈতন্য অবস্থায় দেখে পরিবারের লোকজন তড়িঘড়ি চিকিত্সক ডেকে আনেন। শেষে পাকস্থলী পরিষ্কার করে তাঁকে বাঁচিয়ে তোলেন চিকিত্সকেরা। কিন্তু, এই খবরের সত্যতা অন্য কোথাও স্বীকার করা হয়নি। বচ্চন পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানানো হয়েছে, এ খবর সম্পূর্ণ মিথ্যা। এমন কোনও ঘটনাই ঘটেনি। এমনকী গত রবিবার রাতে ফ্যাশন ডিজাইনার মণীশ মলহোত্রের জন্মদিনের পার্টিতে অভিষেক বচ্চনের সঙ্গেও ঐশ্বর্যাকে দেখা যায়। – আনন্দবাজার

basic-bank

Be the first to comment on "সত্যিই কি আত্মহত্যার চেষ্টা করেছিলেন ঐশ্বরিয়া? হাসলেন অমিতাভ!"

Leave a comment

Your email address will not be published.


*