নিউজ ডেস্ক : নগরীর সদরঘাট থানাধীন মাইল্যার বিল বস্তিতে বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার দিনগত রাত সোয়া ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনে একটি মসজিদ, একটি ফোরকানিয়া মাদ্রাসা, ৬টি কাঁচা ঘর, ১৪টি সেমিপাকা ঘর ও ৬টি দোকান পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন অপারেটর বিশ্বান্তর বড়ুয়া জানান, আগুন লাগার খবর পেয়ে নন্দনকানন, চন্দনপুরা, লামার বাজার, বন্দর ও আগ্রাবাদ ইউনিটের ১৭টি গাড়ি সকাল সোয়া ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। প্রাথমিক হিসাবে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

Be the first to comment on "সদরঘাটে বস্তিতে আগুন, ২৬টি ঘর পুড়ে ছাই"