নিউজ ডেস্ক : উগ্রবাদী প্রচারণার অভিযোগের ভিত্তিতে চলতি বছর এ পর্যন্ত প্রায় আড়াই লাখ অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে টুইটার। সম্প্রতি এক বিবৃতির মাধ্যমে এ খবর জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমটি।
চলতি বছরের শুরুতে সন্ত্রাসবাদের প্রতি উসকানি দেয় এমন পোস্ট রাখা হবে না বলে ঘোষণা দেয় টুইটার। এ প্রসঙ্গে সটুইটার প্রধান বলেন, ‘আমরা দৃঢ়ভাবে সন্ত্রাসী কাজের নিন্দা জানাই এবং টুইটারে এ ধরনের সহিংসতা ও সন্ত্রাসবাদ প্রচারের কোনো সুযোগ রাখা হবে না।’
টুইটার কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ইন্টারনেটের দুনিয়ায় সন্ত্রাসমূলক কার্যকলাপ-বিষয়ক উপাদান শনাক্ত করার কোন ‘ম্যাজিক অ্যালগরিদম’নেই। তারপরও যতটা সম্ভব বিষয়টি নজরদারির মধ্যে রাখা হয়েছে। বিকল্প কোন প্রযুক্তি ব্যবহার করে এটি ঠেকানোর জন্য সফটওয়্যার তৈরির চেষ্টা করা হচ্ছে। এ জন্য অন্যান্য সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্মগুলোর সহায়তাও নেয়া হচ্ছে।
প্রসঙ্গত, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের দিকে আগ্রহী করতে টুইটারসহ সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোকেই প্রধান প্রচারণার উপায় হিসেবে বেছে নিয়ে থাকে সন্ত্রাসী দলগুলো। এ কারণেই সন্ত্রাসবাদের কোনো জায়গা না রাখতে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে টুইটারসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো।

Be the first to comment on "সন্ত্রাসবাদের অভিযোগ, আড়াই লাখ অ্যাকাউন্ট বন্ধ করলো টুইটার"