শিরোনাম

সন্ধ্যায় বঙ্গভবনে যাচ্ছে সার্চ কমিটি

নিউজ ডেস্ক : নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য গঠিত সার্চ কমিটির সদস্যরা সোমবার সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ সময় তারা বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়ের সারসংক্ষেপ ও তাদের সুপারিশ করা লোকজনের নাম রাষ্ট্রপতির হাতে তুলে দেবেন। রাষ্ট্রপতির প্রেসসচিব জয়নাল আবেদীন রবিবার বিকেলে গণমাধ্যমকে জানান, সার্চ কমিটির সদস্যরা আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন।

গত ২৫ জানুয়ারি রাষ্ট্রপতি বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে প্রধান করে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করেন। কমিটিকে ৮ ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতিকে ইসি গঠনের জন্য সুপারিশ করা লোকজনের নাম দিতে বলা হয়। সময়সীমা পার হওয়ার দুই দিন আগেই বঙ্গভবনে যাচ্ছেন এ কমিটির সদস্য্যরা।

 

basic-bank

Be the first to comment on "সন্ধ্যায় বঙ্গভবনে যাচ্ছে সার্চ কমিটি"

Leave a comment

Your email address will not be published.


*