শিরোনাম

সফটওয়্যার রফতানিতে ২০ শতাংশ নগদ সহায়তার দাবি

নিউজ ডেস্ক : বাংলাদেশ থেকে সফটওয়্যার রফতানিতে সরকারের কাছে ২০ শতাংশ নগদ সহায়তার দাবি করেছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বুধবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া বেসিস সফট এক্সপো-২০১৭ এর উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ দাবি জানান।

জুনাইদ আহমেদ পলক বলেন,  ‘বর্তমানে বাংলাদেশ থেকে সাতশ মিলিয়ন ডলারের সফটওয়্যার রফতানি হচ্ছে। ২০১৮ সালের মধ্যে তা এক বিলিয়ন ডলারে উন্নীত হবে।’

তিনি আরও বলেন, ‘২০২১ সালের মধ্যে এ খাতে ২০ লাখ লোকের কর্মসংস্থান হবে। বর্তমানে এ খাতে সাত লাখ লোকের কর্মসংস্থান হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিস (বেসিস) সভাপতি মোস্তফা জব্বার।

 

basic-bank

Be the first to comment on "সফটওয়্যার রফতানিতে ২০ শতাংশ নগদ সহায়তার দাবি"

Leave a comment

Your email address will not be published.


*