নিউজ ডেস্ক : গত সোমবার ভূমিকম্পে কেঁপে উঠেছিল নিউজিল্যান্ড। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল ক্রাইস্টচার্চ থেকে ৯৫ কিলোমিটার দূরের ‘সাউথ আইল্যান্ড’। মারা যায় ২ জন। এর আগে রবিবার নিউজিল্যান্ডের মৌলবাদী ডেস্টিনি চার্চের প্রধান ব্রিয়ান টামাকি তাঁর ভাষণে বলেছিলেন, ‘মানুষের অপরাধ’— যার মধ্যে সমকামীতা এবং সমলিঙ্গে বিবাহ রয়েছে, ভূমিকম্প এবং অন্যান্য প্রাকৃতিক বিপর্যয়ের জন্য দায়ী। এরপরেই তিনি বলেন, ‘পৃথিবীও কথা বলতে পারে। একগুঁয়ে এবং অজ্ঞ মানুষদের জন্য প্রকৃতি ক্ষতিগ্রস্ত হচ্ছে।’ ভূমিকম্পের পর টামাকির সেই বক্তৃতার ভিডিওটি নিজেদের ফেসবুক পেজে পোস্ট করে ডেস্টিনি চার্চ। যার নিচে লেখা রয়েছে,‘ এই ঘটনা রবিবার সকালের বক্তৃতাকেই সমর্থন করে।’ – আজকাল
সমকামীদের কারণেই ভূমিকম্প!

Be the first to comment on "সমকামীদের কারণেই ভূমিকম্প!"