শিরোনাম

সমুদ্র-সৈকতে রাব্বি-তাসকিনরা

নিউজ ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট দল শ্রীলঙ্কায় পৌঁছে গিয়েছে সোমবার (২৭ ফেব্রুয়ারি)। সেখানে পৌঁছে বাংলাদেশের পেসার কামরুল ইসলাম রাব্বি একটি সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন।
যেখানে দেখা যাচ্ছে দ্বীপ রাষ্ট্রে সোমবার রাতে ডিনারের কিছুটা সময় কাটান তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান ও কামরুল ইসলাম রাব্বি। কালুবোভিলা ওয়েস্ট সমুদ্রসৈকতে খোলা আকাশের নিচে সেই ছবিতে তাদের দেখা যায় খাবার সামনে নিয়ে রাব্বির সেলফিতে।
এক মাসেরও বেশি সময়ের শ্রীলঙ্কা সফরে স্বাগতিকদের বিপক্ষে পূর্নাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। যেখানে দু’টি টেস্ট, তিনটি ওয়ানডে ও দু’টি টি২০ ম্যাচ খেলবে। এছাড়া টেস্ট এবং ওয়ানডে সিরিজের আগে একটি করে প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে সফরকারীরা।
আগামী ২-৩ মার্চ মোরাতুয়া ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ দিয়ে লঙ্কা মিশন শুরু হবে টিম বাংলাদেশের। এরপর তিন দিনের বিরতির পর আগামী ৭ মার্চ গলে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টটি। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি অনুষ্ঠিত হবে ১৫ মার্চ কলম্বোর পি সারা ওভালে। যেটি হবে বাংলাদেশের শততম টেস্ট ম্যাচ।
সিরিজ শেষে দুই দিন বিরতি দিয়ে ২২ মার্চ কলম্বোতে অনুষ্ঠিত হবে একটি প্রস্তুতিমূলক ওয়ানডে ম্যাচ। এরপর দুই দিন বিরতি দিয়ে ২৫ মার্চ রাঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেটিও অনুষ্ঠিত হবে ২৮ মার্চ। আর ১ এপ্রিল কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।
বাংলাদেশের শ্রীলঙ্কা সফর শেষে হবে দু’টি টি২০ ম্যাচ দিয়ে। ৪ এপ্রিল কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টি২০ ম্যাচ। এরপর একই ভেন্যুতে স্বাগতিকদের বিপক্ষে ৬ এপ্রিল অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টি২০।

basic-bank

Be the first to comment on "সমুদ্র-সৈকতে রাব্বি-তাসকিনরা"

Leave a comment

Your email address will not be published.


*