নিউজ ডেস্ক : আওয়ামী লীগের ২০ তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় পর্বে সম্মেলন স্থল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে পৌঁছেছেন দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকাল ৯টা ৩৮ মিনিটে তিনি সেখানে পৌঁছান। এরপর তার সভাপতিত্বে কাউন্সিল অধিবেশন শুরু হয়েছে।
এর আগে দেশের বিভিন্ন স্থান থেকে আগত কাউন্সিলরা অধিবেশনে যোগ দিয়েছেন।
আজকের এ অধিবেশনেই কাউন্সিলররা তাদের নতুন নেতা নির্বাচন করবেন। অধিবেশনে বিভিন্ন জেলার সাংগঠনিক নেতাদের বক্তব্য শেষে দলের গঠনতন্ত্র, ঘোষণাপত্র সংশোধনী অনুমোদনের পর নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া শুরু হবে। বর্তমান কমিটি ভেঙে দিয়ে কার্যনির্বাহী সংসদের নতুন কমিটি নির্বাচন করা হবে।

Be the first to comment on "সম্মেলন স্থলে পৌঁছেছেন শেখ হাসিনা, অধিবেশন শুরু"