নিউজ ডেস্ক : সরকারকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এখনও সময় আছে সাবধান হোন, অন্যথায় গণ-অভ্যুত্থান সৃষ্টি হবেই। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে রাজনৈতিকভাবেই সমঝোতায় আসতে হবে। আর এ জন্য প্রয়োজন নির্বাচনকালীন সরকার ব্যবস্থা। কিন্তু ব্যত্যয় ঘটলে দেশের জনগণ বসে থাকবে না। এই পরিস্থিতে দেশে যে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি হবে, তার দায়ভার এককভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিতে হবে।
আজ বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাতীয় গণতান্ত্রিক পার্টি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সংগঠনের সভাপতি শফিউল আলম প্রধানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত। পিলখানা ট্র্যাজেডি- কেন এই সেনা হত্যা? কার স্বার্থে? শীর্ষক এ সভায় তিনি এ কথা বলেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জেলে যেতে হবে- আওয়ামী লীগের নেতাদের এ বক্তব্যের কঠোর সমালোচনা করে খন্দকার মোশাররফ হোসেন বলেন, সরকার নানা কৌশল ও ষড়যন্ত্র করছে। কিন্তু বেগম জিয়ার বিরুদ্ধে যেসব মামলা রয়েছে, সেগুলো সব রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা ও ভিত্তিহীন মামলা। এসব মামলার কোনো সত্যতা নেই। সুতরাং খালেদা জিয়াকে কারাগারে যেতে হবে না। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের হস্তক্ষেপে নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি তার কাঙ্ক্ষিত লক্ষ্য পৌঁছাতে পারেননি।

Be the first to comment on "সরকার সাবধান না হলে অভ্যুত্থান : খন্দকার মোশাররফ"