শিরোনাম

সরে দাঁড়ালেন ডি ভিলিয়ার্স

নিউজ ডেস্ক : ইনজুরির কারণে ক’দিন আগে অস্ট্রেলিয়া সফরে যেতে পারেননি। একই কারণে এবার খেলতে পারবেন না দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে আসছে টেস্ট সিরিজও।

যে কারণে দক্ষিণ আফ্রিকা দলের টেস্ট অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেন এবি ডি ভিলিয়ার্স। ব্যক্তি স্বার্থের চেয়ে দলীয় স্বার্থকে বড় করে দেখেই এই সিদ্ধান্ত, জানালেন ৩২ বছর বয়সী এই মারকুটে ব্যাটসম্যান।
এ ছাড়া ইনজুরির কারণেই পরপর দুটি সিরিজ মিস করেছেন ভিলিয়ার্স। খেলতে পারেননি নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে। সেই দুটি সিরিজে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করেছেন ফাফ ডু প্লেসিস। তার অধীনে দল ভালো করেছে। ভিলিয়ার্স মনে করেন, এখন দলনেতার সেই দায়িত্ব আনুষ্ঠানিকভাবেই ডু প্লেসিসের কাঁধে তুলে দেgxয়া দরকার। কেননা তার (প্লেসিস) অধীনে প্রোটিয়ারা রয়েছে দারুণ ছন্দে। সদ্য সাবেক অধিনায়ক হওয়া ভিলিয়ার্সের এই কথাই হয়ত বড় করে দেখবেন দক্ষিণ আফ্রিকা বোর্ড কর্তারা।

অধিনায়কত্ব ছাড়া বিষয়ে ডি ভিলিয়ার্স বলেন, ব্যক্তিগত প্রয়োজনের চেয়ে দলের প্রয়োজনটা বেশি গুরুত্বপূর্ণ, আমার কাছে। দক্ষিণ আফ্রিকা দলের টেস্ট অধিনায়ক হওয়াটা দারুণ ব্যাপার। কিন্তু আমি দুটি সিরিজ মিস করেছি। আসন্ন শ্রীলঙ্কা সফরে খেলতে পারব কিনা, তা নিয়ে রয়েছে সন্দেহ। বর্তমান দলটি অস্ট্রেলিয়ায় দারুণ খেলেছে। দলের প্রয়োজনের কথা ভেবেই বলছি, ফাফ ডু প্লেসিসকেই টেস্ট অধিনায়ক করা হোক। ওয়ানডেতে অবশ্য ডি ভিলিয়ার্সই থাকছেন অধিনায়ক। জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়েই হয়ত ফিরবেন মাঠে।

basic-bank

Be the first to comment on "সরে দাঁড়ালেন ডি ভিলিয়ার্স"

Leave a comment

Your email address will not be published.


*