শিরোনাম

সস্ত্রীক হাসপাতালে ভর্তি প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ

নিউজ ডেস্ক : সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ ডাব্লিউ বুশকে বুধবার হাউস্টনের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত সমস্যার চিকিৎসা দেওয়া হচ্ছে। তার দপ্তর থেকে পাঠানো একটি বিবৃতিতে বলা হয়েছে, ৯২ বছর বয়সী বুশ বর্তমানে স্বাভাবিক আছেন এবং বিশ্রামে আছেন। তবে তাকে কতদিন হাসপাতালে চিকিৎসাধীন রাখা হবে এ নিয়ে কোনো বার্তা দেওয়া হয়নি।

একই হাসপাতালে বুধবার বারবারা বুশকেও ভর্তি করা হয়। অপর একটি পৃথক বার্তায় জানানো হয়, তিনি অবসাদ ও কফজনিত সমস্যায় ভুগছিলেন। বুশ পরিবারের মুখপাত্র জিম ম্যাকগ্রা তার একটি টুইট বার্তায় জানিয়েছেন, সিনিয়র বুশ চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছেন। আশা করি, শিগগিরই তাকে হাসপাতাল কে নিয়ে আসা যাবে।

পারকিনসন, থাইরয়েড, ব্রঙ্কাইটিসসহ বিভিন্ন বার্ধক্যজনিত সমস্যায় ভুগলেও ৯২ বছর বয়সী সিনিয়র বুশ হচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে দীর্ঘজীবী সাবেক প্রেসিডেন্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই জাতীয় বীর এবং দেশটির ৪১তম প্রেসিডেন্ট সিনিয়র বুশের অসুস্থতার খবর পেয়ে খুব শিগগিরই বিদায় জানাতে যাওয়া মার্কিন প্রেসি

basic-bank

Be the first to comment on "সস্ত্রীক হাসপাতালে ভর্তি প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ"

Leave a comment

Your email address will not be published.


*