নিউজ ডেস্ক : সাম্প্রতিক সময়ে দেশের সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব। শুক্রবার জাবি প্রেসক্লাবের সভাপতি রিজু মোল্লা ও সাধারণ সম্পাদক তানজিদ বসুনিয়া স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে তারা বলেন, একটি দেশের সুশাসন ও উন্নয়ন নিশ্চিত করার অন্যতম কারিগর হচ্ছেন সংবাদকর্মীরা। কিন্তু সাম্প্রতিক সময়ে দেশের সাংবাদিকদের ওপর সংঘটিত হামলা ও নির্যাতনের ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব মর্মাহত ও উদ্বিগ্ন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা যেভাবে একের পর এক হামলার শিকার হচ্ছেন তা মেনে নেওয়া যায় না। এ ধরনের হামলা সুস্থ সাংবাদিকতার পরিপন্থী যা পেশাজীবীসহ সাধারণ মানুষকে শঙ্কিত করবে।
নেতৃবৃন্দ এ সময় সাংবাদিকদের ওপর হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের কঠোর শাস্তি দাবি করে ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে জন্য যথাযথ কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

Be the first to comment on "সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে জাবিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ"