শিরোনাম

সাংবাদিক শিমুল হত্যা: ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার ১

নিউজ ডেস্ক : সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলায় তুফান (৩২) নামে সন্দেহভাজন আরো একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তুফান ওই এলাকার বাসিন্দা। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মনিরুল ইসলাম শনিবার সকালে জানান, তুফান এজাহারভুক্ত আসামি নন। তবে ভিডিও ফুটেজ দেখে তাকে সন্দেহজনকভাবে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে এ হত্যা মামলায় ১৩ জনকে গ্রেফতার করা হলো।

২ ফেব্রুয়ারি ছাত্রলীগের একাংশের সঙ্গে পৌর মেয়র হালিমুল হক গ্রুপের সংঘর্ষ চলাকালে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হন সমকালের সাংবাদিক শিমুল। পরদিন ৩ ফেব্রুয়ারি ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় ওইদিন রাতে নিহতের স্ত্রী নুরুন নাহার বেগম বাদী হয়ে মেয়র হালিমুল হক মিরু ও তার ভাইসহ ১৮ জনের নাম উল্লেখ এবং ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

basic-bank

Be the first to comment on "সাংবাদিক শিমুল হত্যা: ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার ১"

Leave a comment

Your email address will not be published.


*