শিরোনাম

সাইমনের নামে ভুয়া আইডি চালালে বিপদ!

নিউজ ডেস্ক : সাইমন সাদিক গাজীপুরের হোতাপাড়ায় শুটিং এ যখন ব্যস্ত তখন তার নামে ভুয়া ফেসবুক আইডি খুলে জনৈক ব্যক্তি ভক্তদের সাথে প্রতারণা করছেন। কয়েকজনের নিকট থেকে টাকাও হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে অভিনেতা সাইমন সাদিক তেজগাঁও শিল্পাঞ্চল থানায় লিখিত অভিযোগ করেছেন।

সাইমন নিজের ফেসবুকে লিখেছেন, আমার নামে যারা ফেক চালান তাদের বলছি, আপনারা আইডিগুলো বন্ধ করে দিন অথবা নাম পরিবর্তন করুন। না হলে খুব বিপদে পড়বেন। কারণ আপনাদের থেকে কেও একজন সাইমন সেজে চ্যাটিং করে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে, যেটা কিনা খুব বাজে কাজ হচ্ছে। আমি চাই না আপনারা বিপদে পড়ুন। সবাই ভালো থাকবেন।

জানতে চাইলে সাইমন কালের কণ্ঠকে বলেন, ”আমার নামে বেশকিছু ফেক ফেসবুক আইডি খুলে বিভিন্ন জনের সাথে প্রতারণা করা হচ্ছে। আমি গতকাল বাসায় এসে বিষয়টি টের পাই। এরপরই আমি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছি যাতে আমার ভক্তরা প্রতারকদের কবলে না পড়েন। আর আমার নামে ফেক আইডি যে চালাবে সেই ব্যক্তি বিপদে পড়বে। ভুয়া আইডিগুলো শনাক্তের চেষ্টা চলছে।”

সাইমন সাদিক গাজীপুরের হোতাপাড়ায় ‘খাস জমিন’ এর টানা শুটিং নিয়ে ব্যস্ত আছেন। হাতে রয়েছে বেশকিছু ছবির কাজ। সম্প্রতি মাহির বিপরীতে দুই ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেতা।

basic-bank

Be the first to comment on "সাইমনের নামে ভুয়া আইডি চালালে বিপদ!"

Leave a comment

Your email address will not be published.


*