শিরোনাম

সাইমন-মিষ্টির ‘তুই আমার’ আসছে এপ্রিলে

নিউজ ডেস্ক : ‘তুই আমার’ ছবিতে প্রথমবারের মতো জুটি বাঁধছেন নায়ক সাইমন ও মিষ্টি জান্নাত। ছবিটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা সজল আহমেদ। সিনেমাটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। আগামী ২১ এপ্রিল সিনেমাটি সারাদেশে মুক্তি পাবে বলে জানা গেছে।

পরিচালক সজল আহমেদ বলেন, ‘সবকিছু ঠিক থাকলে আগামী ২১ এপ্রিল সারাদেশে মুক্তি পাবে সিনেমাটি। ইন্ডিয়াসহ দেশের বিভিন্ন মনোরম লোকেশনে এই সিনেমার দৃশ্যায়ন হয়েছে। আশা করছি, দর্শক সিনেমাটি দেখে মুগ্ধ হবেন। ’

হ্যাভেন মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন কলকাতার প্রলয় ভট্টাচার্য। সংগীত পরিচালনা করেছেন কলকাতার শ্রী প্রিতম।  নৃত্য পরিচালনা করেছেন কলকাতার শঙ্ক রায়া ও বাংলাদেশের মাসুম বাবুল।

সিনেমাটির মুক্তিকে সামনে রেখে কিছুদিন আগে প্রকাশিত হয়েছে ট্রেইলার। ২ মিনিট ৪২ সেকেন্ড দৈর্ঘ্যের এ ট্রেইলারে রোমান্টিক ও কমেডি দৃশ্যই বেশি দেখা গেছে।

 

basic-bank

Be the first to comment on "সাইমন-মিষ্টির ‘তুই আমার’ আসছে এপ্রিলে"

Leave a comment

Your email address will not be published.


*