শিরোনাম

সাকা চৌধুরীর স্ত্রী পুত্রকে আত্মসমর্পনের নির্দেশ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর রায় ফাঁসের মামলায় তার স্ত্রী ও পুত্রকে আগামী ৬ সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।

একইসঙ্গে বিচারিক আদালতে খালাস দেওয়ার রায় বাতিল ঘোষণা করে কেন তাদের (সাকার স্ত্রী ও পুত্রকে) সুবিধাজনক সাজা দেওয়া হবে না-তা জানতে চেয়ে সরকারের প্রতি রুলও জারি করা হয়।

মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহীম ও বিচারপতি জেডিএম হাসানের দ্বৈত বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

basic-bank

Be the first to comment on "সাকা চৌধুরীর স্ত্রী পুত্রকে আত্মসমর্পনের নির্দেশ"

Leave a comment

Your email address will not be published.


*