নিউজ ডেস্ক : দ্বিতীয় দিন সকালে প্রত্যাশিত সাফল্য অবশেষে ধরা দিল। বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসানের ঘূর্ণিতে ফিরলেন লঙ্কান অধিনায়ক রঙ্গনা হেরাথ। সাকিবের বলটি মারতে গিয়ে স্লিপে দুরূহ ক্যাচ দেন হেরাথ। কিন্তু সেরা ফিল্ডারের তকমা পাওয়া সৌম্য সরকার অসাধারণ দক্ষতায় ক্যাচটি তালুবন্দি করেন। অষ্টম উইকেটের পতন হয় শ্রীলঙ্কার। সাকিবের ঝুলিতে ওঠে দ্বিতীয় উইকেট।
বৃষ্টির চোখ রাঙানি উপেক্ষা করে পি সারা ওভাল যথাসময়ে দ্বিতীয় দিনের খেলা শুরু হয়। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান দিনেশ চান্দিমাল এবং রঙ্গনা হেরাথ ৫৫ রানের জুটি গড়েন। সাকিবের বলে আউট হওয়ার আগে ৯১ বলে ২ বাউন্ডারিতে ২৫ রান করেন লঙ্কান দলনেতা।
শ্রীলঙ্কাকে ৩০০ রানের মধ্যে বেঁধে ফেলতে চাইলে প্রথম সেশনেই বাকি ২ উইকেট তুলে নিতে হবে টাইগার বোলারদের। এই রিপোর্ট লেখা পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ ৮ উইকেটে ২৫০ রান। দিনেশ চান্দিমাল ৯০ রানে অপরাজিত আছেন।

Be the first to comment on "সাকিবের ঘূর্ণি, সৌম্যর ক্যাচ; প্যাভিলিয়নে হেরাথ"