নিউজ ডেস্ক : আজ মঙ্গলবার সাকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদ সম্মেলনের মাধ্যমে নারায়ণগঞ্জের বিএনপির মেয়র প্রার্থীর নাম জানিয়েছেন।
নারায়ণগঞ্জে সাত খুনের মামলায় বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে মেয়র পদের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার কথা জানানো হয়।
নারায়ণগঞ্জ নগর বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াতকে এ নির্বাচনে লড়তে হবে বর্তমান মেয়র ও ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে। আগামী ২২ ডিসেম্বর ভোট হবে ।

Be the first to comment on "সাখাওয়াত হোসেন নারায়ণগঞ্জে বিএনপির মেয়র প্রার্থী"