শিরোনাম

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ১ জানুয়ারি

নিউজ ডেস্ক : সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছেন আদালত। আগামী বছরের ১ জানুয়ারি এ দিন ধার্য করা হয়েছে। আজ রবিবার মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। র‌্যাব প্রতিবেদন না দেওয়ায় ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলাম নতুন এ দিন ধার্য করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক গোলাম মোস্তফা সারোয়ার ওরফে সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন নাহার রুনা ওরফে মেহেরুন রুনি দম্পতি রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন। এ ঘটনায় রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন।

প্রথমে মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন ওই থানার এক উপপরিদর্শক (এসআই)। চার দিন পর চাঞ্চল্যকর এ হত্যা মামলার তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। দুই মাসেরও বেশি সময় তদন্ত করে ডিবি রহস্য উদঘাটনে ব্যর্থ হয়। পরে ওই বছরের ১৮ এপ্রিল হাইকোর্টের নির্দেশে হত্যা মামলার তদন্তভার র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়।

basic-bank

Be the first to comment on "সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ১ জানুয়ারি"

Leave a comment

Your email address will not be published.


*