শিরোনাম

সাতক্ষীরায় ছাত্রলীগ নেতা হত্যায় মামলায় আটক ৩

নিউজ ডেস্ক : সাতক্ষীরা জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাসিবুল হাসান ইমন হত্যার ঘটনায় মামলা হয়েছে। সাতক্ষীরা সদর থানার ওসি ফিরোজ হোসেন মোল্লা জানান, আজ বুধবার সকালে হাসিবুলের চাচা আলম মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাতপরিচয় ১৫ জনকে আসামি করা হয়েছে বলে জানান ওসি। সাতক্ষীরা শহরের সুলতানপুর এলাকার শেখ লিটন হাসানের ছেলে ইমন খুলনা আজম খান কমার্স কলেজের ছাত্র ছিলেন।

মঙ্গলবার সকালে ধুলিহর ইউনিয়নের আমতলা বিলের একটি মাছের ঘের থেকে তার লাশ লাশ উদ্ধার করা হয়। এর পরপরই শহরের সুলতানপুর থেকে মুরাদ ও বিপ্লব নামে দুই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। পরে মঙ্গলবার গভীর রাতে সন্দেহভাজন হিসেবে আরও এক জনকে আটক করা হয় বলে জানালেও তদন্তের স্বার্থে তার নাম প্রকাশ করতে চাননি ওসি।

basic-bank

Be the first to comment on "সাতক্ষীরায় ছাত্রলীগ নেতা হত্যায় মামলায় আটক ৩"

Leave a comment

Your email address will not be published.


*