শিরোনাম

সানিয়ার আত্মজীবনীর মোড়ক উন্মোচন করলেন শাহরুখ

নিউজ ডেস্ক: ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার আত্মজীবনীমূলক বই ‘এইচ এগেইনস্ট অডস’ এর মোড়ক উন্মোচন করলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। হায়দ্রাবাদে আয়োজিত এই অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে আত্মজীবনীর মোড়ক উন্মোচন করা হয়।

নিজের আত্মজীবনী বই আকারে প্রকাশের সম্পূর্ণ পরিকল্পনাই ছিল সানিয়ার নিজের এবং পুরো বইটি সম্পূর্ণ হতে পাঁচ বছর সময় লেগেছে বলে জানিয়েছেন তার বাবা ইমরান মির্জা। নিজের জীবনের বিভিন্ন দিক এমনকি বিতর্কিত বিষয়গুলো এ বইয়ে উঠে এসেছে। এর মধ্যে রয়েছে ক্যারিয়ারের স্মরণীয় উত্থানের গল্প। চার-পাঁচ বছর বয়স থেকে এ পর্যন্ত জীবনের প্রতিটি মুহূর্ত ৪০টি অধ্যায়ের মাধ্যমে গল্প আকারে বইটিতে প্রকাশ করা হয়েছে।

বলিউড অভিনেতা শাহরুখ খান বলেন, `আমি সবসময়ই তার ক্যারিয়ার খেয়াল করেছি। সে ভারতীয়দের জন্য গর্ব। তার মতো একজন সুন্দরী, স্মার্ট মেয়ের জন্য আমার শুভকামনা রইলো। এই বইটি তার ব্যক্তিগত জীবনের অনেক অজানা তথ্য বহন করছে। যা সত্যিই আপনার মাঝেও কৌতূহল সৃষ্টি করবে।`

ভারতের টেনিস খেলোয়াড় সানিয়া মির্জা বলেন, `সৃষ্টিকর্তাকে অসংখ্য ধন্যবাদ। এই বইটি আমার জন্য বিশেষ কিছু। শাহরুখ খানের মতো বড় তারকাকে আমি পাশে পেয়ে অবিভূত। এই ক্যারিয়ারের জন্য সবার কাছেই আমি কৃতজ্ঞ।`

basic-bank

Be the first to comment on "সানিয়ার আত্মজীবনীর মোড়ক উন্মোচন করলেন শাহরুখ"

Leave a comment

Your email address will not be published.


*