শিরোনাম

সাবেক বিচারপতি ফজলুল হকের মামলা চলবে

নিউজ ডেস্ক : জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুদকের দায়ের করা মামলা বাতিল চেয়ে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা বিচারপতি ফজলুল হকের আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে তার বিরুদ্ধে নিম্ন আদালতে মামলা চলতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

বুধবার (১৫ মার্চ) বিচারপতি মো. শওকত হোসাইন ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহিদ সরোয়ার কাজল।

বিচারপতি ফজলুল হকের বিরুদ্ধে জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৮ সালের ১৩ এপ্রিল দুদক রমনা থানায় মামলা করে। দুদকের মামলার বৈধতা চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টে রিট করলে ওই বছরের ১৫ সেপ্টেম্বর আদালত রুল জারি করেন ও মামলার কার্যক্রম স্থগিত করেন।

তবে ২০১০ সালের সেপ্টেম্বর মাসে বিচারপতি ফজলুল হকের মামলার কার্যকারিতা স্থগিত হাইকোর্টের দেওয়া আদেশ আপিল বিভাগ স্থগিত করেছিলেন। পরে আবার মামলা বাতিল চেয়ে এই আবেদন করেন তিনি। সেই আবেদনটি এবার খারিজ হয়ে যায়।

basic-bank

Be the first to comment on "সাবেক বিচারপতি ফজলুল হকের মামলা চলবে"

Leave a comment

Your email address will not be published.


*