শিরোনাম

সাভারে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ

নিউজ ডেস্ক : সোমবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার মডেল থানাধীন ডগরমোড়া মহল্লায় ‘জালাল আহম্মেদ নিট কম্পোজিট’ নামক পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন করেছে। এ সময় বিক্ষোভ মিছিল করায় মালিকপক্ষের লোকজনের পিটুনিতে দু’ শ্রমিক গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় গার্মেন্টসটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শিল্প পুলিশ সূত্রে জানায়, সোমবার সকালে ওই কারখানার প্রায় তিনশ’ শ্রমিক কারখানায় প্রবেশ করে মার্চ মাসের বকেয়া বেতন প্রদানের দাবি জানায়। এ সময় তারা উৎপাদন বন্ধ রেখে কর্মবিরতি পালন শুরু করে ও বিক্ষোভ করতে থাকে। একপর্যায়ে শ্রমিকরা কারখানার ভিতরে বিক্ষোভ মিছিল শুরু করলে মালিক কর্তৃপক্ষ দু’ শ্রমিককে পিটিয়ে আহত করে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করার চেষ্টা করলে শিল্প পুলিশ তাদেরকে মহাসড়ক থেকে সড়িয়ে দেয়। পরে তারা রেডিওকলোনী মহল্লায় অবস্থিত কারখানার ডিজিএম মনিরের বাসভবন ঘেরাও করলেও তাকে বাসায় পায়নি।

এ ব্যাপারে আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পরিচালক মোস্তাফিজার রহমান বলেন, শ্রমিকরা বিক্ষোভ করে বাড়িতে চলে গেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে ।

basic-bank

Be the first to comment on "সাভারে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ"

Leave a comment

Your email address will not be published.


*