শিরোনাম

সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের আহ্বান রিজভীর

নিউজ ডেস্ক : সকলের মতামতের ভিত্তিতে সার্চ কমিটি গঠন করে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
মঙ্গলবার সকালে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নবনির্বাচিত সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের প্রতি তিনি এই আহ্বান জানান।
রিজভী বলেন, আওয়ামী লীগের কাউন্সিলে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য বিষাক্ত ও বিদ্বেষমুলক। প্রধানমন্ত্রী বলেছেন যে করেই হোক আবার ক্ষমতায় যেতে হবে। তার এমন বক্তব্যে বুঝা যায় আগামী নির্বাচনও হবে ভয়াবহ। যে কোনোভাবেই হোক তাদের ক্ষমতায় যেতে হবে।
সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ সাংগঠনিক সম্পাক অ্যাডবোকেট আব্দুস সালাম প্রমুখ।

basic-bank

Be the first to comment on "সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের আহ্বান রিজভীর"

Leave a comment

Your email address will not be published.


*