শিরোনাম

সালমানের বিয়ে নিয়ে এবার মুখ খুললেন আরবাজ

নিউজ ডেস্ক : বর্তমানে বলিউড রাজত্ব করছেন সালমান খান। একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে বলিউডের বক্স অফিস নিজের দখলে নিয়েছেন সালমান। তবে শুধু সিনেমাই নয় ব্যক্তিগত নানা কারণেও প্রায়ই খবরে আসেন বলিউডের সালমান খান।

তবে সালমান সবচেয়ে বেশি খবরের শিরোনাম হন বিয়ের প্রসঙ্গে। সম্প্রতি এ অভিনেতার বিয়ে নিয়ে বক্তব্য দিয়েছেন তার বড় ভাই আরবাজ খান।

শোনা যাচ্ছে, আগামী ডিসেম্বরে লুলিয়া ভান্তুরকে বিয়ে করছেন সালমান। দিন যত গড়াচ্ছে দুজনকে নিয়ে বেড়েই চলেছে নানা গুঞ্জন।

ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সালমানের বিয়ে নিয়ে আরবাজ খানকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এটি আমার বিষয় নয়, তার (সালমান) ব্যক্তিগত বিষয়। সে কখন কাকে বিয়ে করবে এটি তার ব্যাপার। তার ব্যক্তিগত বিষয়ে অন্যান্যরা যা জানে আমিও তাই জানি।’

কিছুদিন আগে নিজের বিয়ের ব্যাপারে সালমান বলেছিলেন, ‘আমার বিয়ের সংবাদ আমি মাইক্রোব্লগিং সাইট টুইটারে টুইট করে জানিয়ে দিব।’

এর আগে সালমান-লুলিয়ার প্রেমের খবর শোনা গেলেও প্রীতি জিনতার বিবাহোত্তর সংবর্ধনায় দুজন একসঙ্গে উপস্থিত হলে গুঞ্জন জোরালো হয়।

basic-bank

Be the first to comment on "সালমানের বিয়ে নিয়ে এবার মুখ খুললেন আরবাজ"

Leave a comment

Your email address will not be published.


*