শিরোনাম

সালমান এ বার ‘হনুমান’?

নিউজ ডেস্ক:এর আগে তাঁকে হনুমান ভক্ত হিসেবে বড়পর্দায় দেখেছে দর্শক। আর এ বার নাকি তিনি নিজেই ‘হনুমান’-হবেন। তিনি সলমন খান। ভাইজানকে নিয়ে এই নয়া জল্পনা এখন শোনা যাচ্ছে বি-টাউনে।

না! অভিনয় নয়। বরং একটি অ্যানিমেশন ছবিতে হনুমানের ভয়েস ডাব করবেন সল্লু মিঞা। পরিচালক রুচি নারাইন ‘হনুমান দ্য দমদার’ নামে একটি অ্যানিমেশন ছবি তৈরি করতে চলেছেন। সেখানেই নাকি হনুমানের চরিত্রে শোনা যাবে ভাইজানের গলা।

রুচি জানিয়েছেন, একবার অ্যাপ্রোচ করার পরই কাজটা করতে রাজি হয়ে যান সলমন। এমনকী কোনও কোনও জায়গায় তাঁর ইমপ্রোভাইজেশন মুগ্ধ করেছে পরিচালকেও। সলমন নিজেও নাকি মাঝে মাঝে জানতে চাইতেন, ‘একটু বেশি হয়ে গেল কী?’

সব মিলিয়ে নতুন ভূমিকায় সলমন খান। তাঁর এই পারফরম্যান্সও দর্শকদকের পছন্দ হবে এমনটাই আসা করছে টিম ‘হনুমান দ্য দমদার’।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

 

basic-bank

Be the first to comment on "সালমান এ বার ‘হনুমান’?"

Leave a comment

Your email address will not be published.


*