শিরোনাম

সালমান শুধুই বন্ধু ॥ লুলিয়া

নিউজ ডেস্ক : অনেক দিন ধরেই গুঞ্জনটা চলছিল। প্রশ্ন একটাই- সালমান খানের সঙ্গে লুলিয়া ভান্তুরের সম্পর্কটা ঠিক কী? কেউ কেউ তো তাদের বিয়েও দিয়ে দিয়েছিলেন। কিন্তু আসল কথাটা এবার নিজে মুখেই জানিয়ে দিলেন লুলিয়া । সম্প্রতি এক সাক্ষাৎকারে মিস লুলিয়া বলেছেন, “সালমান আর আমি শুধুই বন্ধু। আমাদের মধ্যে কোন প্রেমের সম্পর্ক নেই। এগুলো ভিত্তিহীন গুজব ছাড়া আর কিছু নয়।”

তবে লুলিয়া এই স্বীকারোক্তি দিলেও অনেকেই প্রশ্ন তুলছেন, শুধুই যদি “বন্ধু” হন তাহলে সালমানের সাথে সবসময় কেন তাকে দেখা যাচ্ছে? বর্তমানে, “টিউবলাইট”-এর শ্যুটিয়ে যেমন লাদাখে সালমানের সঙ্গেই রয়েছেন লুলিয়া । কিছুদিন আগে অর্পিতা খানের জন্মদিনের পার্টিতেও খান পরিবারের সঙ্গেই দেখা গিয়েছিল মিস লুলিয়া ।

সূত্র: জি নিউজ

 

basic-bank

Be the first to comment on "সালমান শুধুই বন্ধু ॥ লুলিয়া"

Leave a comment

Your email address will not be published.


*