শিরোনাম

সালমার ফেসবুক আইডি হ্যাক করা হয়েছে

নিউজ ডেস্ক : হ্যাকিংয়ের শিকার হয়েছে কণ্ঠশিল্পী সালমার ফেসবুক আইডিটি। কোনোভাবেই সেটি উদ্ধার করতে না পারায় নতুন আইডি খুলতে হয়েছে ‘বানিয়া বন্ধু’ খ্যাত এই গায়িকাকে।

সালমা বলেন, ফেব্রুয়ারির শুরুতেই আইডিটা হ্যাকড হয়েছে। প্রথম প্রথম আমি বুঝতে পারিনি। ভেবেছি হয়ত কোনো সমস্যা। উদ্দেশ্যপ্রণোদিত হয়েই কেউ আমার এই ক্ষতিটা করেছে। আজ-কালের মধ্যেই জিডি করব। আইডিটি বন্ধ করে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করবো নেব। আমি নতুন একটি আইডি খুলেছি।

সালমা বলেন, এক বছর পর আমার অ্যালবাম প্রকাশ হতে যাচ্ছে। ১১তম একক অ্যালবাম প্রকাশের আগে টাইটেল গানটি প্রকাশ করেছি। বাকি দুটি গান ১৫ দিন পর পর সিঙ্গেল ট্র্যাক হিসেবে জিপি মিউজিক ও জিসান মাল্টিমিউজিকের ইউটিউবে চ্যানেলে এক সঙ্গে ছাড়া হবে। আশা করছি এই অ্যালবামের গানটি ভালোবাসা দিবসে ভিন্নমাত্রা যোগ করবে।

basic-bank

Be the first to comment on "সালমার ফেসবুক আইডি হ্যাক করা হয়েছে"

Leave a comment

Your email address will not be published.


*