শিরোনাম

সাড়ে ১৩ মাসের মধ্যে ডিএসইর সর্বোচ্চ সূচক

নিউজ ডেস্ক : সাড়ে ১৩ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স। আজ বৃহস্পতিবারের লেনদেনে ডিএসইর সূচক এ অবস্থানে উঠে এসেছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে। এদিন ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২৫.৯৮ পয়েন্ট বেড়ে ৪৭৯১.৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে। যা গত সাড়ে ১৩ মাস বা ২০১৫ সালের ৮ অক্টোবরের মধ্যে সর্বোচ্চ। বৃহস্পতিবার ডিএসইতে মোট ৬৫৮ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন ছিল ১ হাজার ৪৭৮ কোটি ১৮ লাখ টাকা। ডিএসইতে ৩১৯টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭৩টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে, ১২০টি কোম্পানির দর কমেছে এবং ২৬টি কোম্পানির দর অপরিবর্তিত রয়েছে।

টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ডরিন পাওয়ার জেনারেশনের শেয়ার। এদিন কোম্পানিটির ২৭ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকোর ২৩ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১৮ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে জেনারেশন নেক্সট ফ্যাশন। লেনদেনে এরপর রয়েছে- বাংলাদেশ বিল্ডিং সিষ্টেমস, সিটি ব্যাংক, কাশেম ড্রাইসেল, পেনিনসুলা চিটাগাং, ন্যাশনাল ব্যাংক, এবি ব্যাংক ও ড্রাগণ সোয়েটার অ্যান্ড স্পিনিং।

এদিকে বৃহস্পতিবার সিএসইর সিএসসিএক্স সূচক ৩২.২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৮৯৬১.৬৪ পয়েন্টে। যা বুধবার ৩৬.০৪ পয়েন্ট, মঙ্গলবার ৪৩.৯৬ পয়েন্ট, সোমবার ৬.৮৩ পয়েন্ট, রবিবার ৫১.৮৭ পয়েন্ট এবং আগের সপ্তাহের বৃহস্পতিবার ৪৫.৬৪ পয়েন্ট, বুধবার ৩৪.৩৩ পয়েন্ট ও মঙ্গলবার ২৪.৬৭ পয়েন্ট বেড়েছিল। সিএসইতে ৪২ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন ছিল ৪৮ কোটি ৬১ লাখ টাকা। সিএসইতে লেনদেন হওয়া ২৫০টি ইস্যুর মধ্যে দর বেড়েছে ১৩৫টির, কমেছে ৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫ টির।

basic-bank

Be the first to comment on "সাড়ে ১৩ মাসের মধ্যে ডিএসইর সর্বোচ্চ সূচক"

Leave a comment

Your email address will not be published.


*