শিরোনাম

সিঙ্গাপুরে প্রেম করছেন আলিয়া-বরুণ ধাওয়ান

নিউজ ডেস্ক : আলিয়া ভাট এবং বরুণ ধাওয়ানের প্রেম এখন জমে উঠেছে। অবাক হওয়ার মতোই খবর।

কিন্তু, এই প্রেম কিন্তু রিয়েল নয় রিল লাইফের। হাম্পটি শর্মা কি দুলহানিয়া থেকে এই জুটির কেমিস্ট্রি মুগ্ধ করেছে দর্শকদের। এবার নতুন সিনেমা ‘‌বদ্রিনাথ কি দুলহানিয়া’‌ শুটিংয়েই সিঙ্গাপুরে অক্টোবরে উড়ে গেছিলেন এই দুই অভিনেতা। বরুণ জানালেন, সিনেমার অনেকটা জুড়েই র‌য়েছে সিঙ্গাপুর। নায়ক নায়িকার প্রেম সিঙ্গাপুরে, সিঙ্গাপুরের প্রাকৃতিক সৌন্দর্যকেও বেশ প্রাধান্য দেয়া হয়েছে। সেন্টোসা আইল্যান্ড, ইউনিভার্সাল স্টুডিও, ওরচার্ড রোড এবং চায়না টাউনে সিনেমার বিভিন্ন দৃশ্য ফ্রেম বন্দি করা হয়।
ওই অঞ্চলে স্থানীয়দের ব্যবহারকারী জনপ্রিয় পরিবহন মাধ্যম বৈদ্যুতিক স্কুটার। বরুণ আর আলিয়ার ছবিতে থাকছে সেই স্কুটারও। এই সিনেমার শুটিং করে নাকি ক্লান্ত অভিনেতা। সকাল ৬টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত চলছে শুট। তাই নিজেদের মতো করে তেমন সময় কাটাতে পারছেন না অভিনেতা। সিঙ্গাপুরে অ্যাকশন দৃশ্য, একটি গান এবং কিছু ডায়লগ দৃশ্যের শুটিং করা হয়েছে। এই সিনেমার শেষ কিছু দৃশ্য শুট হবে মুম্বইতে। তারপরই বাবার পরিচালনায় জুড়ওয়া ২-এর শুটিংয়ের কাজ শুরু করবেন বরুণ। ‌ ‌

সূত্র: আজকাল

basic-bank

Be the first to comment on "সিঙ্গাপুরে প্রেম করছেন আলিয়া-বরুণ ধাওয়ান"

Leave a comment

Your email address will not be published.


*