শিরোনাম

সিডনিতে অনুশীলনে টিম টাইগার

নিউজ ডেস্ক : বিদেশের মাটিতে নিজেদের প্রতাপ দেখানোর কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার আগে নিজেদের ঝালিয়ে নিতে শুরু করেছে ঘরের মাঠে বাঘ হয়ে ওঠা টিম টাইগার। নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে অস্ট্রেলিয়ায় ১০ দিনের ক্যাম্পে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।

প্রথমবারের মতো আজ অস্ট্রেলিয়ার সিডনিতে অনুশীলন করেছে বাংলাদেশ দলের একাংশ। অস্ট্রেলিয়ার ক্যাম্পের জন্য ২৩ সদস্যের স্কোয়াড নির্ধারণ করে দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
গত বৃহস্পতিবার প্রথম ধাপে যাওয়া ১২ জন খেলোয়াড় গতকাল সিডনির ব্লাকটাউন ইন্টারন্যাশনাল স্পোর্টস পার্কে অনুশীলনে নামেন। প্রথম ওয়ার্ম-আপ শেষে নেটে দীর্ঘক্ষণ ব্যাটিং-বোলিং অনুশীলন করেন। বল হাতে বোলিং করেছেন পেসার মুস্তাফিজুর রহমান। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে নিজেকে ফিট করে তুলতে কঠোর অনুশীলন করছেন ফিজ। অনুশীলনে ঘাম ঝরিয়েছেন স্কোয়াডের অন্যান্য খেলোয়াড়রাও।

অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশের দল সিডনি থান্ডার্স ও সিডনি সিক্সার্সের সঙ্গে দুটো টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ১৮ ডিসেম্বর নিউজিল্যান্ডের উদ্দেশে রওনা হবেন মাশরাফি-মুশফিকরা। সেখানে ২৬ ডিসেম্বর প্রথম ওয়ানডে ম্যাচ। এই সফরে ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি ও দুই টেস্টের সিরিজ খেলবে টাইগাররা।

basic-bank

Be the first to comment on "সিডনিতে অনুশীলনে টিম টাইগার"

Leave a comment

Your email address will not be published.


*