শিরোনাম

সিনিয়র নেতাদের সাথে বসছেন খালেদা জিয়া

নিউজ ডেস্ক : দলের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ শনিবার রাত সাড়ে ৮টায় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবীর খান এ তথ্য জানিয়েছেন।
দলীয় সূত্রে জানা যায়, আজকের বৈঠকে মূলত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হবে। বিশেষ করে এই নির্বাচনে দলের প্রচারণার কৌশল কী হবে, সে বিষয়টি গুরুত্ব পেতে পারে। এ ছাড়া দেশের সাম্প্রতিক রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হতে পারে।

আগামী ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয়বারের মতো সিটি করপোরেশন নির্বাচন। এ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর নাম অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন। আওয়ামী লীগের প্রার্থী ও প্রথম মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।

basic-bank

Be the first to comment on "সিনিয়র নেতাদের সাথে বসছেন খালেদা জিয়া"

Leave a comment

Your email address will not be published.


*