নিউজ ডেস্ক : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে।
শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার কাজ চলছে।
জানা গেছে, ঈশ্বরদী থেকে মালবাহী একটি ট্রেন সিরাজগঞ্জের উল্লাপাড়া স্টেশনের কাছে আসলে এর ইঞ্জিন লাইনচ্যুত হয়। এতে উত্তর-পশ্চিম অঞ্চলের সঙ্গে সাময়িকভাবে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেনে এসে ঘটনাস্থলে পৌঁছেছে। লাইনচ্যুত ট্রেনের ইঞ্জিনটি উদ্ধারের চেষ্টা চলছে। অল্প সময়ের মধ্যেই রেল যোগাযোগ স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছেন রেলওয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।
সিরাজগঞ্জ জিআরপি থানা পুলিশের ওসি সাঈদ ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন।

Be the first to comment on "সিরাজগঞ্জে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত; রেল যোগাযোগ বন্ধ"