শিরোনাম

সিরিয়ার আলেপ্পোতে যুদ্ধবিরতি শুরু

নিউজ ডেস্ক : পূর্ব আলেপ্পোতে বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক ও বিমান হামলা স্থগিত করেছে সিরিয়ার সেনাবাহিনী। বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলো থেকে আটকে পড়া হাজার হাজার বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতেই এ সিদ্ধান্ত বলে জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।

অন্তত ৮ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে নেওয়া হবে। তবে, এখনো ওই এলাকা থেকে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে জানা গেছে। ফলে সেখানে লড়াই পুরোপুরি বন্ধ হবার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না বলে জানাচ্ছেন বিবিসির একজন সংবাদদাতা।

এদিকে, সিরিয়া পরিস্থিতি নিয়ে আলোচনা করতে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এবং মার্কিন সামরিক বিশেষজ্ঞরা শনিবারে জেনেভায় বৈঠকে বসতে যাচ্ছেন।

এদিকে, নিউ ইয়র্কে সিরিয়ায় নিযুক্ত জাতিসংঘের দূত জানাচ্ছেন, লড়াই বন্ধ হলে নতুন করে শান্তি আলোচনা শুরু করা যেতে পারে।
সূত্র : বিবিসি

basic-bank

Be the first to comment on "সিরিয়ার আলেপ্পোতে যুদ্ধবিরতি শুরু"

Leave a comment

Your email address will not be published.


*