শিরোনাম

সিরিয়ায় পৃথক দুই আত্মঘাতী বোমা হামলায় নিহত ১০

নিউজ ডেস্ক : সিরিয়ার রাজধানী দামেস্কয় আত্মঘাতী বোমা হামলায় অন্ততপক্ষে ১০ জন নিহত ও ১৭ জন আহত হয়েছেন।
দামেস্কর পশ্চিমে কাফারসুসেতে মুহাফাজা স্পোর্ট ক্লাবের কাছে দুই আত্মঘাতী বোমা হামলাকারী তাদের দেহের সঙ্গে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়।
বোমা হামলার পর টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, বিভিন্ন দেয়ালে রক্ত লেগে আছে, বিধ্বস্ত গাড়ি পড়ে আছে। উল্লেখযোগ্য সংখ্যক পুলিশ সদস্য অস্ত্র হাতে স্থানটিতে টহল দিচ্ছে।
সিরীয় বাহিনী ও তাদের মিত্র শিয়া যোদ্ধারা যখন দামেস্কর উত্তর-পশ্চিমাঞ্চলীয় বারাদা উপত্যকা অঞ্চল উদ্ধারের কাছাকাছি, ঠিক তখনই এই হামলাটি হল। ওই অঞ্চলটি হচ্ছে দেশটির রাজধানীতে পানি সরবরাহের প্রধান উৎস।

basic-bank

Be the first to comment on "সিরিয়ায় পৃথক দুই আত্মঘাতী বোমা হামলায় নিহত ১০"

Leave a comment

Your email address will not be published.


*